মাসে ১০ লাখ টাকা আয় করে এমন ছেলে খুঁজছেন মডেল সামান্তা সুমি
ছবি: সংগৃহীত
০৪:৪৫ এএম | ৩১ মে, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খোলামেলা বক্তব্য এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ প্রকাশ করে প্রায়শই আলোচনায় আসেন বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামান্তা সুমি।

এবার তিনি আলোচনায় এলেন একটি ‘বিশেষ পছন্দের’ পুরুষসঙ্গী খুঁজে পাওয়ার ইচ্ছা জানিয়ে।
সম্প্রতি এক ভিডিওতে সামান্তা সুমি বলেন, আমি এমন একজন ছেলেকে খুঁজছি, যার মাসিক ইনকাম কমপক্ষে ১০ লাখ টাকা।

তিনি আরো বলেন, বাংলাদেশে আজ কালকার সব ছেলেই ২ নাম্বার, আমার চোখের সামনে ভালো কোণ ছেলে পড়ে না।
এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে হাস্যরস, ট্রল এবং বিতর্ক। কেউ বলছেন এটি আত্মবিশ্বাসী একজন নারীর স্পষ্ট চাহিদা, আবার কেউ মনে করছেন এটি ‘অবাস্তব প্রত্যাশা’। অনেকে এটিকে ট্রেন্ড ধরার কৌশলও বলছেন।
আরএম