© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকার পক্ষে বললেন অজয়, ‘একজন মা এটা চাইতেই পারেন’

শেয়ার করুন:
দীপিকার পক্ষে বললেন অজয়, ‘একজন মা এটা চাইতেই পারেন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ এএম | ৩১ মে, ২০২৫
বলিউড এখন তোলপাড় ‘স্পিরিট’ ছবি ঘিরে। দীপিকা পাডুকোনের সরে যাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যখন গুঞ্জন—‘অপেশাদার’ শর্তের জন্যই নাকি বাদ পড়লেন দীপিকা, তখন অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অজয় দেবগণ। তার মতে, দীপিকার দাবি একেবারেই অযৌক্তিক নয়, বরং সময়ের দাবি।

কাজল অভিনীত ‘মা’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে হাজির ছিলেন অজয়। ছবির মূল চরিত্রে রয়েছেন কাজল। ছবির সহ-প্রযোজকও তিনি। সাংবাদিকদের এক প্রশ্নে তাকে দীপিকার ‘৮ ঘণ্টার বেশি কাজ করবেন না’ দাবির বিষয়ে মতামত জানাতে বলা হয়।

অজয় স্পষ্টভাবেই বলেন— ‘এটা নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, ততটা অসঙ্গত নয়। বেশিরভাগ সৎ এবং পেশাদার পরিচালকরা এর সঙ্গে একমত হবেন। আজকাল প্রায় সবাই ৮-৯ ঘণ্টার শিডিউলেই কাজ করেন। আর একজন মা যদি ৮ ঘণ্টার কাজ চান, সেটাও স্বাভাবিক।’

তিনি আরও যোগ করেন— ‘এটা একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে আমি মনে করি ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারেন।’

এফপি/এসএন

মন্তব্য করুন