© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমব্রতের সাথে কাজ করতে আরাম বোধ করি : কোয়েল

শেয়ার করুন:
পরমব্রতের সাথে কাজ করতে আরাম বোধ করি : কোয়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ৩১ মে, ২০২৫
মাতৃত্বকালীন ছুটি শেষ করে আবার কাজে ফিরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ফিরেই অংশ নিচ্ছেন তার নতুন ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’-এর প্রচারে। এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

চিত্রনাট্য পছন্দ হওয়ার কারণ জানতে চাইলে কোয়েল বলেন, ‘‘যকের ধন ফ্র্যাঞ্চাইজিটা আমার খুব প্রিয়। তবে এবারের গল্পটা আলাদা মাত্রা যোগ করেছে। কারণ এতে রয়েছে ‘সোনার কেল্লা’ আর মুকুল— যা আমার ছোটবেলার আবেগ জড়ানো স্মৃতি। যেন বাস্তবেই ছুঁয়ে ফেললাম সেই সময়কে।’’

ব্যক্তিগত জীবনে, কবীর আর কাব্য— দুই ছেলেমেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কোয়েল বলেন, ‘জীবনের সেরা সময় কাটাচ্ছি বলতে পারেন। কাব্য আসার পর কবীর যেন ওর জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছে। ওর সকাল শুরু হয় বোনের মুখ দেখে। রাতে ঘুমোতে যাওয়া অবধি কাব্যই ওর সব।’

বাংলার একাধিক সুপারস্টার এখন বলিউডে থিতু হওয়ার চেষ্টা করছেন। কোয়েলের তেমন পরিকল্পনা আছে কি না- জবাবে নায়িকা বলেন, ‘আমার কাছেও একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু অনেক কিছু ভাবার বিষয় আছে। প্রধান বিষয় হলো আমার পরিবারকে কতটা সময় দিতে পারছি, আর চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ।’

কোয়েল মল্লিক আরও বলেন, ‘এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য নই। এ রকম নানা কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে সত্যিই ভালো চরিত্র, চিত্রনাট্য পেলে আমি কাজ করতে আগ্রহী। আমার কনটেম্পোরারি যারা বলিউডে অভিনয় করছেন, দুর্দান্ত কাজ করছেন, তাদের জন্য গর্ববোধ করি। তারা তো বাংলাকেই রিপ্রেজেন্ট করছেন।’ 

আরএ/এসএন

মন্তব্য করুন