© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ৩১ মে, ২০২৫
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকাল ৭টা থেকে ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে কখনও কখনও পুরোপুরি মেঘে ঢেকে যেতে পারে। এছাড়া কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরএ/এসএন

মন্তব্য করুন