ট্রাক উল্টে পালালো ২৫ কোটি মৌমাছি, যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
১১:২০ এএম | ৩১ মে, ২০২৫
<div style="text-align: justify; ">ওয়াশিংটনে ট্রাক দুর্ঘটনায় ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মৌমাছি ছড়ি
ওয়াশিংটনে ট্রাক দুর্ঘটনায় ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মৌমাছি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়েছে দেশটি। এএফপির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন রাজ্যে একটি ট্রাক দুর্ঘটনায় ২৫০ মিলিয়ন মৌমাছি মুক্ত হয়ে যাওয়ার পর পশ্চিম যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ জনগণকে মৌমাছির ঝাঁক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমে। একটি সেমি ট্রেইলার ট্রাক উল্টে গেলে মৌমাছিগুলো বের হয়ে যায়।
ওয়াটকম কাউন্টি শেরিফ তাদের সোশ্যাল মিডিয়া পৃষ্ঠায় লিখেছে, ‘২৫০ মিলিয়ন মৌমাছি এখন মুক্ত।এলাকা এড়িয়ে চলুন, কারণ মৌমাছি পালানোর এবং ঝাঁক বেঁধে থাকার সম্ভাবনা রয়েছে।’
এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মৌমাছির বিষয়ে বিশেষজ্ঞরা দুর্ঘটনার পরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহায়তা করছেন। যদিও কিছু মৌচাষি শুধু মধু উৎপাদন করেন, অনেক মৌচাষি তাদের মৌমাছির বাক্সগুলো কৃষকদের কাছে ভাড়া দিয়ে থাকেন, যারা মৌমাছি ব্যবহার করে ফসলের পরাগায়ণ করায়।
সূত্র : এএফপি