© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন পোজে নজর কাড়লেন তানজিন তিশা

শেয়ার করুন:
নতুন পোজে নজর কাড়লেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ৩১ মে, ২০২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে আগের তুলনায় অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল মানসম্মত কাজেই নিজেকে যুক্ত রাখতে চান। সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ডে অংশ নেন তিনি এবং ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য অর্জন করেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

পুরস্কার হাতে পাওয়ার পর তিশা জানান, আসন্ন ঈদ উপলক্ষে কয়েকটি কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। তবে সামগ্রিকভাবে এখন কাজের চাপ অনেক কম, আর এই অবসরে তিনি সময় কাটাচ্ছেন দেশের বাইরে, ছুটির আমেজে ভিন্ন এক পরিবেশে নিজেকে উপভোগ করছেন।

বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।

ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।

এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।

বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।

তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।

আরএ/এসএন

মন্তব্য করুন