© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আর নেই

শেয়ার করুন:
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ৩১ মে, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেই।

শুক্রবার (৩০ মে) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। দুপুর ১২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে বিজয়ী হন আনোয়ারুল আজিম। ২০১৬ সালে তিনি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরএ/এসএন

মন্তব্য করুন