© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতির অপচর্চাই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান অন্তরায় : ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
রাজনীতির অপচর্চাই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান অন্তরায় : ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ পিএম | ৩১ মে, ২০২৫
রাজনীতির অপচর্চাই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (৩১ মে) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ম্যানিফিয়েস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

এজাজ বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় গত ২০ বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অসাধ্য ছিল।’ 

অনিয়মের বিরুদ্ধে কথা বললে বাধা দেয়ার অভিযোগ করে তিনি বেলন, ‘এমনকি তুলেও নিয়ে যাওয়া হতো। আমার বিরুদ্ধে চলমান ক্যাম্পেইনও তারই ধারাবাহিকতা।’

গত কয়েকদিনে ৫৪ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে ঢাকার মূল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলেও দাবি করেন ডিএনসিসির প্রশাসক।

তিনি বলেন, ‘এবার ধানমন্ডি ২৭ নম্বরে হাসিনার নৌকা চলতে দেইনি।’

আরএ/এসএন

মন্তব্য করুন