© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরে গেছে নিম্নচাপের প্রভাব, সমুদ্রবন্দর থেকে তুলে নেওয়া হলো সতর্কতা

শেয়ার করুন:
সরে গেছে নিম্নচাপের প্রভাব, সমুদ্রবন্দর থেকে তুলে নেওয়া হলো সতর্কতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ৩১ মে, ২০২৫
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব এখন আর নেই। এর ফলে দেশে আর ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কিছু এলাকায় ছিটেফোঁটা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শনিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়, বর্তমানে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাস নেই।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁও-এ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী এক সপ্তাহ রাজধানী সহ সারাদেশে ভারী বর্ষন হওয়ার সম্ভাবনা নেই। ফলে যেসকল অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছে সেখানকার পানিও কমতে শুরু করবে। বৃষ্টি কমার ফলে বাড়বে দিসের তাপমাত্রা। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াসে উঠতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। 

আরএ/এসএন

মন্তব্য করুন