নেত্রকোনায় সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২
ছবি: সংগৃহীত
০৭:১৪ পিএম | ৩১ মে, ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত পিকআপসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) দুপুরে আটকদের আদালতের পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে বিদেশি মদসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও একই গ্রামের বাসিন্দা মোস্তাকিম ফকির (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপকে তল্লাশি করে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ২ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ অভিযুক্তদের থানা হেফাজতে আনা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
মদসহ ব্যবসায়ীদের আটকরে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং মদসহ অভিযুক্তদের ধরতে সক্ষম হই। আটকদের আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে। এই বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় যে দিকে চোরাচালান হয় সে সব গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চেক পোস্ট করে যাচ্ছি।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএম/এসএন