© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত থেকে ফেরার পথে ইমিগ্রেশনে স্ত্রী-সন্তানসহ আ. লীগ নেতা আটক

শেয়ার করুন:
ভারত থেকে ফেরার পথে ইমিগ্রেশনে স্ত্রী-সন্তানসহ আ. লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ৩১ মে, ২০২৫
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক সরকারি কৌসুঁলি অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে স্ত্রী-সন্তানসহ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শনিবার (৩১ মে) বিকেলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক তারেক মামুদ।

তিনি বলেন, ‘গত ১৩ মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে যান।

১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার সময় দর্শনা ইমিগ্রেশনে তাদের আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয়েছে।’

এসএম/এসএন 

মন্তব্য করুন