বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলা

বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


অপরদিকে পাল্টা প্রতিরোধের সময় হামলাকারীদের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে শনিবার বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। এরই ধারবাহিকতায় বরিশালে আমরা কর্মসূচি পালন বিকেলে শুরু করি।

সমাবেশ শেষে বিক্ষোভ নিয়ে নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু টোকাই মার্কা সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দেয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশে দিয়েছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর জাপার নেতাকর্মীরা আপত্তিকর শ্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026