ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলার ঘটনায় থানার ওসিকে প্রত্যাহার

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তৎপরবর্তী ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অরাধ) মো. শামসুল আজম বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফল আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, আজ শনিবার ফরিদপুরের পুলিশ সুপারে এ আদেশ দিয়েছেন।

সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।

নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার উপর হামলার শিকার হন বৈশাখি। গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন তিনি। অভিযোগ দিয়ে ফিরে আসার পথে ভুবকদিয়া এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণ আন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালনকারী শাহ্ মো. আরাফাত বলেন, এখানে আমরা ভুবকদিয়ার খবর শোনার পর ফরিদপুর থেকে খবর পাওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাজির হয়েছি। আমরা দুই তিন ঘণ্টা হলো এখানে এসেছি। এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি হয়ে যায়, আমাদের ওপর হামলা করে কিন্তু প্রশাসন আসে না। প্রশাসনের নীরব ভূমিকা।

সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে তাদের কোন রেসপন্স নাই। আমরা যারা ২৪ এ আন্দোলন করেছি আমাদের নিরাপত্তা কোথায়।

শাহ আরাফাত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নেতারা আপনারা এসি গাড়িতে ঘুরেন, পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরেন, আমরা যারা জেলা পর্যায়ে আছি আমাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

 এই প্রেক্ষাপটে নগরকান্দা থানার ওসি সফর আলীকে থানা থেকে তাৎক্ষণিক প্রত্যাহারের এ সিদ্ধান্ত এলো।

এসএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026