© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রূপপুরে বালিশকাণ্ডে মাসুদুলসহ ৫০ জনের শাস্তির সুপারিশ

শেয়ার করুন:
রূপপুরে বালিশকাণ্ডে মাসুদুলসহ ৫০ জনের শাস্তির সুপারিশ
own-reporter
১০:৫৫ পিএম | ১৫ জুলাই, ২০১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে ৩৬ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

সোমবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

এতে গণপূর্ত বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ৫০ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

আগামী রোববার এই প্রতিবেদনের ওপর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

গত ১৯ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন সিটির আসবাবপত্র ক্রয়ের দুর্নীতির বিষয় তদন্ত চেয়ে রিট আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার রিটের শুনানিতে হাইকোর্ট গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়। এরপর প্রতিবেদন দাখিলের জন্য দুই দফা সময় নেয় রাষ্ট্রপক্ষ।

গত ২০ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র তোলার অস্বাভাবিক খরচ তদন্তে গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদফতরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চেয়ে রিটের শুনানিও স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন হাইকোর্ট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মাণাধীন গ্রিন সিটি আবাসন পল্লীর নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা ও তা ভবনে তোলায় অনিয়ম নিয়ে গত ১৬ মে একটি দৈনিকে ‘কেনা-তোলায় এত ঝাঁজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে হাইকোর্টে এ নিয়ে রিট দায়ের হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন