© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হল নয়, ঘরে বসেই সিনেমা পছন্দ দক্ষিণী দর্শকদের!

শেয়ার করুন:
হল নয়, ঘরে বসেই সিনেমা পছন্দ দক্ষিণী দর্শকদের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ০১ জুন, ২০২৫
বলিউড অভিনেতা সালমান খানের মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ ছবি বক্স অফিসে খুব বেশি আলোর মুখ দেখেনি। গত ঈদুল ফিতরে মুক্তি পায় ছবিটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘সিকান্দার’।

‘সিকান্দার’ ছবি মুক্তির আগে প্রচারণায় গিয়ে প্যান-ইন্ডিয়া ফিল্মের সম্পর্কে তার ভাবনা প্রকাশ করেছিলেন সালমান। সেসময় মেগাস্টার বলেন, ‘আমরা সবসময় দক্ষিণী ছবিকে উৎসাহ দিই, কিন্তু দক্ষিণ থেকে এই একই উৎসাহ আমরা পাই না।

অভিনেতা বলেন, যে দক্ষিণের মানুষজন রাস্তায় সালমানকে দেখে, শুভেচ্ছা জানায়। কিন্তু তাদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এখনও বড় চ্যালেঞ্জ!
সালমান আরও বলেন, বলিউডের দর্শকরা সবসময় রজনীকান্ত, রাম চরণ এবং সুরিয়ার মতো অভিনেতাদের দক্ষিণী ছবি দেখতে আগ্রহী। তবে তিনি মনে করেন দক্ষিণী ছবির দর্শকদের, হিন্দি ফিল্মের প্রতি সমান ভালোবাসা থাকে না।

সালমান আরও যোগ করেন, ‘আমি আমার ক্যারিয়ারজুড়ে দক্ষিণ ভারতীয় টেকনিশিয়ান, পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। তবে, যখন দক্ষিণ ভারতে আমার ছবি মুক্তি পায়, তখন সেগুলো একইভাবে সাফল্য অর্জন করে না। এর কারণ দক্ষিণী তারকাদের ফ্যানবেস সাংঘাতিক রকমের!’

‘সিকান্দার’ ছবিতে সালমানের বিপরীতে ছিলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 


 কেএন/এসএন

মন্তব্য করুন