© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমব্রতের বাবা হওয়ায় আনন্দে ভাসছেন রাইমা সেন

শেয়ার করুন:
পরমব্রতের বাবা হওয়ায় আনন্দে ভাসছেন রাইমা সেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ০১ জুন, ২০২৫
একাধিক ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটাজি ও রাইমা সেন। সেই সুবাদে ভালো বন্ধুও এ তারকা জুটি। এদিকে জামাইষষ্ঠীর বিশেষ দিনেই পরমের স্ত্রী পিয়া চক্রবর্তী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
 
পরমব্রতর বাবা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাইমা সেন। ভারতীয় গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘দুর্দান্ত খবর। নতুন মা-বাবা নিশ্চয়ই খুব খুশি। আমার খুবই গর্ব, আনন্দ হচ্ছে। খুব খুশি আমি ওরাও সুখে থাকুক।’

পরমব্রত-পিয়া চক্রবর্তী উভয়েই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। পরিচালক-প্রযোজক-অভিনেতার মা সুনেত্রা ঘটক, বাবা সতীনাথ চট্টোপাধ্যায়, দু’জনেই ছিলেন সাংবাদিক। মায়ের দিক থেকে পরমব্রত পরিচালক ঋত্বিক ঘটকের নাতি। অন্য দিকে, পেশায় সমাজকর্মী পিয়া খুব ভাল গাইতে পারেন।
 
অভিনেতা-বন্ধুর ছেলেকেও কি তাই বিনোদন দুনিয়াতেই দেখতে চান রাইমা? প্রশ্ন করতেই নায়িকা বললেন, ‘দাঁড়ান, সবে তো পৃথিবীতে এল। আগে নবজাতককে শ্বাস নিতে দিন।’ বড় হয়ে কী হবে সেটা নিয়ে ভাবার অনেকটা সময় পড়ে আছে।
 
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে পরমব্রত ও পিয়া ভালোবেসে গাঁটছড়া বেঁধেছিলেন। খুব কাছের মানুষদের নিয়েই একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন জীবন শুরু করেন। সন্তান জন্মের আগে তারা প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত ছিলেন এবং নানা পরিকল্পনাও করেছিলেন।

এমআর/টিএ


মন্তব্য করুন