© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাবতলীতে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে সেনাবাহিনীর অভিযান,আটক ২

শেয়ার করুন:
গাবতলীতে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে সেনাবাহিনীর অভিযান,আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ পিএম | ০১ জুন, ২০২৫
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযান চলছিল।
 
জানা যায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারির ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এ ছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এমআর/টিএ


মন্তব্য করুন