ইশরাকের শপথ সংক্রান্ত আদেশের কপি হাতে পেল ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। আদালতের কপি আগামীকাল সোমবার কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই দিন নির্বাচন কমিশনে এ বৈঠক হতে পারে এবং এরপরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (১ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে ইসি সচিবালয় এ সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে।

এর আগে বিকেলে তিনি বলেছিলেন, ইশরাকের বিষয়েও আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসির কর্মকর্তারা জানান, সোমবার নির্বাচন কমিশনের এই আদেশের কপি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এদিকে, জামায়াতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কমিশনে পৌঁছায়নি বলে জানান ইসি সচিব।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026