© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানে বিজিবি’র অভিযানে জব্দ ৩৭ বার্মিজ গরু

শেয়ার করুন:
বান্দরবানে বিজিবি’র অভিযানে জব্দ ৩৭ বার্মিজ গরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ এএম | ০২ জুন, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবি অভিযান চালিয়ে ৩৭টি বার্মিজ গরু জব্দ করেছে।

রোববার (১ জুন) সন্ধ্যায় ১১ ব্যাটলিয়ান বিজিবি’র নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই সব গরু জব্দ করেন।

বিজিবি জানায়, ১১ ব্যাটলিয়ান বিজিবি থিমছড়ি নামক স্থানে বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশে বার্মিজ গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে তিনি এ অভিযান চলমান আছে থাকবে বলে জানান সাংবাদিকদের।

উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলাম দেওয়া হবে দুই এক দিনের মধ্যে।

এসএম  

মন্তব্য করুন