© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১২ পিএম | ০২ জুন, ২০২৫
শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২ জুন) বিচারক এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ শাহবাগ থানায় দায়ের করা ছাত্র মনির হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি সাবেক মন্ত্রী ও এমপি রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ সময় মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আসামি পক্ষের আইনজীবীর জামিনের পিটিশন শুনে এই আবেদন মঞ্জুর করেন।

আরআর/এসএন

মন্তব্য করুন