© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

শেয়ার করুন:
ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ০২ জুন, ২০২৫
নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গতকাল মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে পেছন থেকে একটা ভারী ট্রাক বাপ্পীর গাড়িকে সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা।

তবে বাপ্পী ভক্তরা এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তারা এটাকে ষড়যন্ত্র মনে করছেন। মনে করছেন তাদের প্রিয় নায়ককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

বাপ্পী গণমাধ্যমকে বলেন, গত রবিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।

তাঁর গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। 

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে বলেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন