© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার্তিক অনন্যার জনপ্রিয় জুটি, আসছে আধুনিক প্রেমের গল্প!

শেয়ার করুন:
কার্তিক অনন্যার জনপ্রিয় জুটি, আসছে আধুনিক প্রেমের গল্প!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ পিএম | ০২ জুন, ২০২৫
বলিউডে আবারও ফিরছে রোমান্টিক হাওয়া। ইউরোপের মনকাড়া প্রেক্ষাপটে তৈরি হচ্ছে নতুন প্রেমের ছবি ‘ম্যায় তেরা তু মেরি’। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় জুটি কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডেকে। ভক্তরা যাদের পর্দার কেমিস্ট্রিকে বলছে ‘ফ্যান-ফেভারিট’।

পরিচালনার দায়িত্বে রয়েছেন সামীর বিদওয়ানস এবং প্রযোজনায় আছেন করণ জোহর। ছবিটির শ্যুটিং হয়েছে ইউরোপের ছবির মতো শহরগুলোতে, যেখানে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শ্যুটিংয়ের সময় একটি রোমান্টিক গানের দৃশ্য। সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া বলছে, পুরনো দিনের বলিউড রোমান্স যেন ফিরে এসেছে।

গল্পে থাকবে প্রেম, হাসি, ভুল বোঝাবুঝি এবং পুরোনো সম্পর্কের পুনর্মিলন। তার সঙ্গে থাকবে আধুনিক সময়ের ভালোবাসার টানাপোড়েন। সামীর বিদওয়ানসের দিকনির্দেশনায় গল্পে যেমন থাকবে আবেগ, তেমনি থাকবে মজার মুহূর্ত।

ভ্যালেন্টাইনস সপ্তাহকে লক্ষ্য করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সব মিলিয়ে, বলিউডের প্রেমের গল্পে নতুন প্রাণ ফেরাতে আসছে ‘ম্যায় তেরা তু মেরি’।

এমআর/টিএ



মন্তব্য করুন