© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকা ছাড়া দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ , অপেক্ষা করতে হবে একমাস

শেয়ার করুন:
টাকা ছাড়া দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ , অপেক্ষা করতে হবে একমাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ পিএম | ০২ জুন, ২০২৫
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় প্রথম চারটি সিজনের টানা সাফল্যের পর আবারও আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’,। ইতোমধ্যে প্রথম পর্ব প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮টি নতুন পর্ব দিয়ে শুরু হবে এবারের সিজন। তবে এবার শুরুতে ইউটিউবে নয়, দর্শকদের ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখতে হবে বঙ্গ অ্যাপে, যার জন্য গুনতে হবে ৪০ টাকা।

বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পারবেন দর্শকেরা।

তবে যারা টাকা খরচ ছাড়াই ব্যাচেলর পয়েন্ট দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে একমাস। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইসঙ্গে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

পরদিন (শুক্রবার) রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

আরএ/টিএ 

মন্তব্য করুন