© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসম বয়সী বন্ধুত্ব নিয়ে নতুন সিনেমা 'কেয়ার অফ'

শেয়ার করুন:
অসম বয়সী বন্ধুত্ব নিয়ে নতুন সিনেমা 'কেয়ার অফ'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ এএম | ০৩ জুন, ২০২৫
বন্ধুত্বের কোনও নির্দিষ্ট ভাষা বা বয়স হয় না—এই কথাই প্রমাণ করতে আসছে নতুন বাংলা ছবি ‘Care Of’। গ্রামের এক ছোট্ট ছেলে ও শহরের এক তরুণের অদ্ভুত, অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া সম্পর্কের গল্প বলবে এই সিনেমা। পরিচালনা করেছেন প্রতীক সরকার।

গল্পে দেখা যাবে, পাটু নামের এক গ্রামীণ শিশু এক গ্রীষ্মের ছুটিতে নিজের বাবাকে খুঁজতে একা রওনা দেয় শহরের উদ্দেশ্যে। তার শহরে কোনও চেনা-জানা নেই, নেই কোনো আশ্রয়। ঠিক তখনই তার দেখা হয় বামা নামের এক তরুণের সঙ্গে। একে অপরের অজানা জগত থেকে এলেও গড়ে ওঠে আত্মার বন্ধুত্ব, যেটা বয়স, ভাষা আর সামাজিক ব্যবধানের ঊর্ধ্বে।

পাটু চরিত্রে অভিনয় করছেন তৃষানজিৎ চৌধুরী, আর বামার চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। নায়িকার চরিত্রে থাকছেন এক পরিচিত মুখ, যার নাম এখনো প্রকাশ করা হয়নি।

ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু, সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রিয় দত্ত। প্রযোজনায় মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, শ্যুটিং পরিচালনায় রয়েছেন স্বপন শীল। কলকাতা ও আশপাশের এলাকায় শুটিং শুরু হবে শিগগিরই।

এই ছবিকে ঘিরে বনি সেনগুপ্ত বলেন, “বন্ধুত্বের কোনও বয়স হয় না। পাটুর সঙ্গে বামার সম্পর্ক একদম আলাদা—একটা আত্মার যোগ। এই ছবির গল্প খুব মাটির কাছাকাছি, সহজ অথচ ছোঁয়া লাগানো।”

‘Care Of’ শুধুমাত্র শহর বনাম গ্রামের দ্বন্দ্ব নয়, বরং তাদের মধ্যে সংযোগের কথা বলে। ছবিটি শিশুদের চোখ দিয়ে সমাজ ও সম্পর্ককে নতুনভাবে দেখতে শেখাবে।

মন্তব্য করুন