© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম : অনন্যা পাণ্ডে

শেয়ার করুন:
নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম : অনন্যা পাণ্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ০৩ জুন, ২০২৫
গত বছর বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নাকি বেশ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বিষণ্ণতা আর কান্নাকাটি ছিল তার নিত্যসঙ্গী। অনন্যার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল, এমন অভিজ্ঞতা তার এই প্রথম নয়।

ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন চাঙ্কি-কন্যা, সেবারেও তার মন ভেঙেছিল। তাই এবার অনন্যা সিদ্ধান্ত নিয়েছেন, আর কারো মন জুগিয়ে চলবেন না। তিনি চান একটি আপোসহীন সম্পর্ক, যেখানে তাকে তার মতো করেই গ্রহণ করা হবে।

অনন্যার কথায়, ‘সকলকেই হয়ত পরিবর্তন হতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের 'হ্যাঁ'-তে 'হ্যাঁ' বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পিছনে রেখেছি সব সময়।’

তিনি আরও বলেন, ‘অন্যকে খুশি করা অত্যন্ত বাজে গুণ। যেসব পুরুষ তাদের প্রেমিকার জন্য গর্ব বোধ করতে পারে না, তারা কখনোই যোগ্য সঙ্গী হতে পারে না।’

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনন্যা বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে প্রেমিকের ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছেন। প্রেমিকরা যেমনটা চেয়েছেন, তেমনটাই করেছেন তিনি। তারা যে খাবার খেতে চেয়েছেন, তাতেই সায় দিয়েছেন। 

টিকে/টিএ

মন্তব্য করুন