© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে বোমা হামলার ঘটনায় গ্রেফতার দশ

শেয়ার করুন:
ইরানে বোমা হামলার ঘটনায় গ্রেফতার দশ
international-desk
০৮:০৬ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৮

ইরানে বোমা হামলার ঘটনায় ১০জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার এই গ্রেফতারের কথা জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি। খবর রয়টার্সের।

ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  হামলার ঘটনায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় বাকিদেরকে শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে বলে খবরে বলা হয়েছে।

পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি বলেন, চাবাহার পুলিশ ফোর্সের সচেতনতার কারণে সময়মতো সন্ত্রাসীদের বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছিল। এজন্য তিনি স্থানীয় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সন্ত্রাসীরা চবাহার শহরের একটি পুলিশ সদর দফতরে হামলা হয়। এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী ও দুই পুলিশ নিহত এবং ৪৮ জন আহত হয়। পরে এই হামলার দায় স্বীকার করে সশস্ত্র সুন্নি গোষ্ঠী আল ফোরকান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন