© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ০৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস...

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

আরআর/টিকে

মন্তব্য করুন