© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মার্কিন অভিনেতার

শেয়ার করুন:
প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মার্কিন অভিনেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ০৪ জুন, ২০২৫
গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় মার্কিন অভিনেতা জোনাথন জসকে। গত ১ জুন রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, সান আন্তোনিও পুলিশ জানিয়েছে যে, জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে সিগফ্রেডো সেজা আলভারেজ নামে এক প্রতিবেশী।

এতে মৃত্যু হয় জসের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত ১ জুন রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে অভিনেতা তার প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তখন অজ্ঞাত এক প্রতিবেশী একটি বন্দুক বের করে অভিনেতার দিকে কয়েকটি গুলি ছুঁড়ে এবং তিনি গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে বাসভবনের কিছুটা দূর থেকে আটক করে হেফাজতে নিয়েছে। আর কী কারণে সহিংসতা হয়েছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছে গোয়েন্দারা।

জসের মৃত্যুতে তার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেস এই গুলিবর্ষণকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে, যা আজ প্রাণ নিয়েছে জসের।

‘কিং অব দ্য হিল’ সিনেমায় জন রেডকর্নের কণ্ঠ দিয়েছিলেন অভিনেতা জোনাথন জস। ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিটকমে চিফ কেন হোটেট চরিত্রে অভিনয় করেন।

এছাড়া ‘তুলসা কিং’, ‘রে ডোনোভান’র মতো টেলিভিশন শো এবং ‘ট্রু গ্রিট’ ও ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

আরআর/টিকে

মন্তব্য করুন