© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

শেয়ার করুন:
ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ০৪ জুন, ২০২৫
আসন্ন ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনোম ‘তাণ্ডব’র মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটি।

বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী। এ সময় তিনি সিনেমাটির প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন।

সিনেমাটিকে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। অর্থাৎ ‘তাণ্ডব’ সিনেমাটি সব বয়সী দর্শক দেখতে পারবেন।

এদিকে ‘তাণ্ডব’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ।

তিনি বলেছেন, দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে ‘তাণ্ডব’ এর। ভালো হয়েছে সিনেমাটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি সিনেমাগুলোও ভালো হয়েছে।

‘তাণ্ডব ’সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও আছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈমসহ অনেকে।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।


পিএ/এসএন

মন্তব্য করুন