© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করা যাবে না: আমিরুজ্জামান খান

শেয়ার করুন:
ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করা যাবে না: আমিরুজ্জামান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ পিএম | ০৪ জুন, ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার জন্ম না হলে এ দেশের মানুষ স্বাধীনতার সূর্য দেখতে পেত না। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ষড়যন্ত্র করে মাইনাস করা যাবে না।’

বুধবার (৪ জুন) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করে এ দেশের গণতন্ত্রকে মুছে ফেলতে চেয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা সেটা সম্ভব করতে পারেনি।’

তিনি বলেন, ‘অতীত ভুলে গিয়ে বর্তমানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

জিয়াউর রহমানের জীবদ্দশায় কোনো ব্যর্থতা নেই। দেশে একটি মোনাফেক দল আছে তারা আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল উপস্থিত ছিলেন।


পিএ/এসএন

মন্তব্য করুন