© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন সময়কে সহজ করার উপায় জানালেন রাশমিকা

শেয়ার করুন:
কঠিন সময়কে সহজ করার উপায় জানালেন রাশমিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ০৫ জুন, ২০২৫
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার ভক্তদের সঙ্গে জীবনের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন। সম্প্রতি তিনি আবারও এক সংবেদনশীল বিষয়ে কথা বলেছেন। এক ভক্ত তাকে প্রশ্ন করেন, যখন মানুষ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং জীবন অসহনীয় মনে হয়, তখন সেই পরিস্থিতি কীভাবে সামলানো উচিত?

এই প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘নিজের চারপাশে শুধু সেই মানুষদের রেখো, যাদের তুমি ভরসা করো। এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার উপর আস্থা রেখেছে। তাহলেই জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। পরে তুমি এই সিদ্ধান্তের জন্য নিজেই গর্ববোধ করবে।’



অভিনেত্রীর এই উত্তরে তার ভক্তরাও সহমত পোষণ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে কি রাশমিকা কঠিন সময়ে তার পরিবারের সঙ্গেই সময় কাটান? শুধু তাই নয়, রাশমিকা জানান যে অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনাও তার ছিল না।

তার কথায়, ‘সত্যি বলতে আমি ছোটবেলায় কখনোই অভিনেত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারতাম না। কিন্তু পিছন ফিরে তাকালেই আমার মনে পড়ে যায় নানা মুহূর্ত। কারণ এটা সত্যিই আমার জীবনকে অনেকাংশে পরিবর্তন করে দিয়েছে।’


পিএ/এসএন

মন্তব্য করুন