© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৬ বছর পর কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের রেকর্ড ভাঙলেন শাহরুখ!

শেয়ার করুন:
৬৬ বছর পর কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের রেকর্ড ভাঙলেন শাহরুখ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ০৫ জুন, ২০২৫
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার, উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা রেকর্ডও গড়েছিল। সেসব ছবিগুলোর মধ্যে একটি ছবি ছিল, যেটার রেকর্ড ৩৭ বছর ধরে কেউ ভাঙতে পারেননি। কিন্তু সেই রেকর্ড অনায়াসেই ভাঙেন শাহরুখ খান।

১৯৫৮ সালে মুক্তি পেয়েছিল দিলীপ কুমারের ছবি ‘মধুমতী’। ছবিতিতে প্রয়াত অভিনেতার সঙ্গে দেখা গিয়েছিল বৈজয়ন্তীমালাকে। মুক্তির পর ছবিটি সুপারহিট হয় এবং আইএমডিবিতে এর রেটিং ছিল ১০-এ ৭.৭।





ছবির গল্প থেকে গান সবই দর্শকদের দারুণ নজর কেড়েছিল।

৮১ লাখ রুপিতে নির্মিত সেই ছবিটি সেই সময় দাঁড়িয়ে ৪ কোটি রুপি আয় করেছিল। ‘মধুমতী’ ছিল সেই সময়ের সব থেকে বেশি উপার্জন করা ভারতীয় ছবি, যেটার রেকর্ড ৩৭ বছর ধরে কেউ ভাঙতে পারেননি।

৩৭ বছর পর দিলীপ কুমারের সেই রেকর্ড ভাঙেন শাহরুখ খান। ১৯৯৫ সালে মুক্তি পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল কাজলকে। মুক্তি পেতেই ব্লকবাস্টার হিট হয় ছবিটি। ৪০ লাখ বাজেটের সেই ছবিটি আয় করেছিল ১০২ কোটিরও বেশি রুপি। এই ছবিটিরও গল্প, থেকে অভিনয়, গান সব দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল।

ছবিটি ১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল।

অন্যদিকে ‘মধুমতী’ পেয়েছিল ৯টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এখানেও দিলীপ কুমারের ৬৬ বছরের রেকর্ড ভাঙেন শাহরুখ।

আরএম/এসএন   

মন্তব্য করুন