© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার জেলায় নতুন কমিটি ঘোষণা করল বিএনপি

শেয়ার করুন:
চার জেলায় নতুন কমিটি ঘোষণা করল বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ০৬ জুন, ২০২৫
দেশের চার জেলায় নতুন কমিটি গঠন করেছে বিএনপি। এসব কমিটির মধ্যে তিন জেলায় আহ্বায়ক এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসএম/টিকে   

মন্তব্য করুন