© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে সরিয়ে শহিদ কাপুরকে নিল: ববি দেওল

শেয়ার করুন:
আমাকে সরিয়ে শহিদ কাপুরকে নিল: ববি দেওল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ০৬ জুন, ২০২৫
‘অ্যানিমেল’ ছবির পর আবারও বলিউডের আলোচনায় ববি দেওল। দীর্ঘ সময় তিনি কোনও কাজ পাননি—অনেক ছবি হাত থেকে হারিয়েছেন, বহুবার পাকা কথা হওয়া সত্ত্বেও কাজ পাননি।

‘জব উই মেট’ ছবির সময়ও এমন অপ্রীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। শুধু সিনেমা হারিয়েছেন এমনও নয়, অভিনেতার কথায়- তাকে রীতিমতো লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি দেওল জানালেন, ‘জব উই মেট’ সিনেমার বীজ আসলে তার নিজস্ব উদ্যোগ থেকেই বোনা হয়েছিল।

অভিনেতা বলেন, “ইমতিয়াজ আলি তখন নতুন পরিচালক। আমি তার অসম্পূর্ণ একটা ছবি দেখেছিলাম, যা আমাকে মুগ্ধ করেছিল। তখনই বলেছিলাম, ‘তোমার ছবিটা এখনও পুরোটাই হয়নি, আমার সঙ্গে একটা নতুন ছবি করো, স্ক্রিপ্ট লেখো।



তবে একটা পর্যায়ে আমাকে সিনেমা থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো। যদিও কোথাও আমি এই প্রসঙ্গে কখনও কিছু বলতে চাইনি।’

এরপর ইমতিয়াজ আলি ‘জব উই মেট’-এর গল্প লিখতে শুরু করেন। ববি নিজেই প্রযোজক খুঁজতে শুরু করেন এবং প্রযোজক সংস্থার কাছে ছবির প্রস্তাব নিয়ে যান।
প্রথমে তারা রাজি হননি।



পরে কারিনা কাপুরকে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেন। কারিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় ববি প্রীতি জিনতাকে কাস্ট করার কথাও ভাবেন। কিন্তু সব চেষ্টার পরও যাদের নিয়ে ছবিটি হওয়ার কথা ছিল, তারা বাদ পড়ে যান। শেষ পর্যন্ত কারিনা কাপুর ও শহিদ কাপুরকে নিয়ে ‘জব উই মেট’ তৈরি হয়।

ববি জানান, ‘আমি যেই প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম, সেই প্রযোজকই পরে ইমতিয়াজকে নিয়ে ছবিটা করল। আর আমাকে বঞ্চিত করে শহিদ আর কারিনার সঙ্গে ছবি তৈরি করল।’


 পিএ/টিএ 

মন্তব্য করুন