© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রেয়াস আইয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী এডিন রোজ!

শেয়ার করুন:
শ্রেয়াস আইয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী এডিন রোজ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ এএম | ০৭ জুন, ২০২৫
ক্রিকেটারের প্রেমে হাবুডুবু অভিনেত্রী, এতো নতুন কিছু নয়। এর আগেও এর নজির মিলেছে। ফের এরকমই এক খবর শোনা যাচ্ছে নেটপাড়ায় কান পাতলে।




এবার নাকি ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মডেল, অভিনেত্রী এডিন রোজ। ক্রিকেটারের প্রেমে যে তিনি পাগল হয়েছেন সেকথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেত্রী।

শুধু তাই নয় এক সাক্ষাৎকারে এডিন নিজে মুখে জানিয়েছেন যে তিনি এতটাই শ্রেয়াসের প্রেমে পাগল যে তিনি মন থেকে নাকি তাকে স্বামী হিসাবেও মেনে নিয়েছেন। এমনকি তার দুই সন্তানের মা হতেও নাকি চান তিনি।





তাহলে ভাবতে পারছেন জল কতখানি গড়িয়েছে? ক্রিকেটের ভক্ত এডিন নাকি শ্রেয়াসের খেলা নাকি আরও বেশি তার প্রেমে পড়ে যাচ্ছেন।

যদিও এই খবর শ্রেয়াসের কানে পৌঁছেছে কিনা তা জানা যায়নি এবং তার দিক থেকে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

যদিও গুঞ্জন যে শ্রেয়াসের মনে নাকি রয়েছেন তার কোনও এক প্রেয়সী। যদিও তার কথা প্রকাশ্যে কখনোই আনেননি তিনি।

আরএম 

মন্তব্য করুন