© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে : মির্জা ফখরুল

শেয়ার করুন:
এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ এএম | ০৭ জুন, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দিবাগত রাতে থাইল্যান্ডে চিকিৎসা শেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বারবার বিএনপি বলে এসেছে, দ্রুত নির্বাচন চায় বিএনপি। আমাদের আশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।”

আরএম 

মন্তব্য করুন