© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঈদের দিন যেমন থাকবে ঢাকার আবহাওয়া

শেয়ার করুন:
আজ ঈদের দিন যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ এএম | ০৭ জুন, ২০২৫
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার (৭ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। 

এসএম/টিএ     

মন্তব্য করুন