© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় মসজিদে অনুষ্ঠিত হলো ঈদের তৃতীয় জামাত

শেয়ার করুন:
জাতীয় মসজিদে অনুষ্ঠিত হলো ঈদের তৃতীয় জামাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ০৭ জুন, ২০২৫

<div><p>ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ...

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (৭ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ৯টা ১০ মিনিটে।


এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে ছিলেন মো. বিল্লাল হোসেন।

এর আগে সকাল ৭টায় প্রথম ও ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

চতুর্থ জামাত : সকাল ১০টা
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত
বায়তুল মোকাররমে পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।

এসএম/টিএ 

মন্তব্য করুন