© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ জামাত অনুষ্ঠিত, বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

শেয়ার করুন:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ জামাত অনুষ্ঠিত, বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ০৭ জুন, ২০২৫
কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি জামাতে অংশ নেন বন্দিরা।

আজ শনিবার (৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে বন্দিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে কারাগারে থাকা হাজারো বন্দি অংশ নেন।

এর আগে, সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম ঈদ জামাতে অংশ নেন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেরাণীগঞ্জ কারাগারে বন্দিদের জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে।

কেরানীগঞ্জের বন্দিরা ঈদের দিন শুরুতেই সকালে নাস্তায় পেয়েছেন পায়েস ও মুড়ি।

দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি (যারা গরু খাবেন না)। এছাড়া কোমল পানীয় সালাদ, পান সুপারি ও মিষ্টান্ন থাকবে। রাতে ভাত মাছ আলুর দম।

আত্মীয় স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হচ্ছে।

ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের পরেরদিন বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

এছাড়া, ঈদের ৩য় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫ আয়োজন ও পুরস্কার বিতরণ, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন রয়েছে।

এসএম/টিএ    

মন্তব্য করুন