যে কারণে মুখের বিমা করলেন ৫৩ বছর বয়সী করণ জোহর!
ছবি: সংগৃহীত
০৩:১৫ পিএম | ০৭ জুন, ২০২৫
ফ্যাশন সেন্স নিয়ে বরাবরই বেশ আলোচনায় থাকেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। সাম্প্রতিক সময়ে তার শারীরিক পরিবর্তন সবাইকে বেশ অবাক করে দিয়েছে। এরমধ্যেই খবর, করণ তার মুখের বিমা করিয়েছেন। শুধু তাই নয়, এটি তিনি করিয়েছেন দক্ষিণ কোরিয়ায়।
ভাইরাল হওয়া রেডিটের একটি পোস্টে দাবি করা হচ্ছে যে করণ সম্প্রতি গোপনে বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়া গিয়েছেন এবং সেখানে তিনি তার মুখের বিমা করেছেন। এটা সেখানে ট্রেন্ড। তবে এই বিষয়ে করণের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি এবং এটাও জানা যায়নি যে, করণ কত টাকায় বিমা করেছেন।
যদি এই সত্যি হয়, তাহলেও অবশ্য করণ প্রথম তারকা নন, যারা তাদের শরীরের অংশের বিমা করেছেন।

অমিতাভ বচ্চন, প্রিয়াংকা চোপড়া এবং জন আব্রাহামও তাদের শরীরের বিমা করেছেন।
করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, কোনও ওষুধের কারণে তার ওজন কমেনি। তিনি বলেন, আমি সবসময় স্থূলতার সঙ্গে লড়াই করেছি। আমি অনেক ডায়েট করার চেষ্টা করেছি, ৫০০ রকমেরও বেশি ওয়ার্কআউট করেছি।
সম্প্রতি রক্ত পরীক্ষা করার পর দেখা গেছে, তার থাইরয়েড আছে এবং এর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। এর পর, রোগা হওয়ার দিকে মনোনিবেশ করেন এবং সেই নিরাময়ের চেষ্টা করেন করণ জোহর।
এসএম/টিএ