© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীতেও সুবর্ণচরের খেদমত করতে দোয়া চান নাছির উদ্দীন

শেয়ার করুন:
আগামীতেও সুবর্ণচরের খেদমত করতে দোয়া চান নাছির উদ্দীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ০৭ জুন, ২০২৫
সফলতার সাথে দায়িত্ব পালনে এলাকাবাসীর দোয়া চেয়েছেন নাছির উদ্দীন। ৭ জুন নোয়াখালীর সুবর্ণচরের ঈদের নামাজ শেষে এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই দায়িত্বে তিনি ইতোমধ্যে ১ বছর ৩ মাস পার করেছেন।

তিনি আরও জানান, তাদের এই কমিটির সাংগঠনিক দায়িত্ব দুই বছরের। তিনি মনে করেন, এ সময়টা খুবই চ্যালেঞ্জিং এবং বিভিন্ন ষড়যন্ত্র আর সংকটপূর্ণ। এই সময়টুকু সফলতার সাথে শেষ করতে এবং আগামীতে সুবর্ণচর-সদরের খেদমত করতে সকলের দোয়া কামনা করেন নাছির উদ্দীন। 

বক্তব্যে তিনি জানান, এলাকার কেউ অসুস্থ হলে বা সমস্যায় পড়লে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবং ভবিষ্যতেও এলাকাবাসীর বিপদে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই ছাত্রদল নেতা।

এসময় নাছির উদ্দীন স্মরণ করেছেন সম্প্রতি প্রয়াত এলাকার মানুষদের, যারা কিছুদিন আগেও জীবিত ছিলেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি ।

টিকে/টিএ

মন্তব্য করুন