© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপেল মাহমুদকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেয়ায় গোলাম মাওলা রনির দুঃখপ্রকাশ

শেয়ার করুন:
আপেল মাহমুদকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেয়ায় গোলাম মাওলা রনির দুঃখপ্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ০৭ জুন, ২০২৫
দেশে আরো অনেক দিকে নজর দেওয়া যায় উল্লেখ করে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বারবার কেন মুক্তিযুদ্ধের দিকে নজর যায়? নজর তো আরো অনেক জায়গায় আছে।এই যে ফোকাসটা ভুল ব্যবহার করে আমাদের স্টোর গেছে নষ্ট হয়ে, অন্তর গেছে বিষাক্ত হয়ে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, মস্তিষ্কের মধ্যে যত ধরনের পোকা আছে, সব মস্তিষ্কের ঘরে ঢুকে গেছে।

যেখানে বাঙালির সম্মান, যেখানে মর্যাদা… আপেল মাহমুদ একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা। তার একটি গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে। এর চেয়ে কিংবদন্তি আর হয় না। সে মানুষটিকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়েছে। সে গিয়েছে বৈঠক করতে। সে বলতেছে, ‘মরিয়া প্রমাণ করতে হইল, আমি মরিনি’।

আরআর/টিকে

মন্তব্য করুন