© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএসসিসির কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি নেতা ইশরাক

শেয়ার করুন:
ডিএসসিসির কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি নেতা ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৪ এএম | ০৮ জুন, ২০২৫
পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা ইশরাক হোসেন।

শনিবার ঈদের দিন (৭ জুন) সকাল থেকেই ইশরাক হোসেন ঢাকার বিভিন্ন পশুর হাট ও ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের প্রশংসা করেন।

এ সময় তিনি বলেন, "আমি আগেই ঘোষণা দিয়েছিলাম, ঈদের দিন যারা বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন, বিশেষ করে ফিল্ড লেভেলে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করব এবং তাদের উৎসাহ দিতে যাব। সে অনুযায়ী আজ আমি ঢাকার বিভিন্ন পয়েন্ট, হাট ও ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। নিঃসন্দেহে আমাদের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে।"

তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতাকর্মীরা যে আত্মত্যাগ ও নিষ্ঠা নিয়ে কাজ করছেন, তা আমাকে অভিভূত করেছে। ধোলাইখাল ও রহমতগঞ্জে কিছু কর্মীর সঙ্গে কথা বলেছি। আমি জানতে চাইলাম—তাদের শিফট কখন শুরু হয়েছে, কতক্ষণ চলবে। তারা বললেন, আজ কোনো নির্দিষ্ট শিফট নেই।

যতক্ষণ না সব বর্জ্য অপসারণ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ তারা কাজ করবেন। এটা দেখেই বোঝা যায়—তারা কতটা আন্তরিক।"

ইশরাক হোসেন সাংবাদিকদের ভূমিকাও প্রশংসা করেন, বলেন, "আপনারাও কষ্ট করছেন। ছুটির দিনেও সবার তথ্য পৌঁছে দিচ্ছেন। আমি মনে করি, আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশ ও শহরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারব।"

তিনি নগরবাসীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, "এই নগর আমাদের সবার। সিটি কর্পোরেশন বা অন্যান্য কর্তৃপক্ষ সীমিত সামর্থ্যে সেবা দিয়ে থাকেন।

কিন্তু আমরা নাগরিকরা যদি সচেতন হই, নিয়ম মেনে বর্জ্য ফেলি এবং অন্যদেরও সে নিয়ম শেখাই, তাহলে নিশ্চিতভাবেই একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে উঠবে।"

আরএম  


মন্তব্য করুন