© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বছরের ১২ মাস নুন আনতে পান্তা ফুরায়, সেই ঘরেও আজ গরুর মাংস রান্না হয়েছে, এটাই ইসলাম: ইলিয়াস

শেয়ার করুন:
বছরের ১২ মাস নুন আনতে পান্তা ফুরায়, সেই ঘরেও আজ গরুর মাংস রান্না হয়েছে, এটাই ইসলাম: ইলিয়াস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ এএম | ০৮ জুন, ২০২৫
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন, "যাদের ঘরে বছরের ১২ মাস নুন আনতে পান্তা ফুরায়, সেই ঘরেও আজ ঈদের দিনে ৮০০ টাকা কেজি দরের গরুর মাংস রান্না হয়েছে। এটাই ইসলাম।"

তিনি বোঝাতে চেয়েছেন, ইসলামের সৌন্দর্য এখানেই যে, ঈদের খুশি সবাই ভাগ করে নেয়। দরিদ্র পরিবারগুলোও আজকের দিনে পশু কোরবানির মাংস পায় এবং তা রান্না করে খেতে পারে।

এই মন্তব্যে ইলিয়াস হোসেন সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন— যেখানে সামর্থ্যবানরা কোরবানির মাংস বিতরণ করেন এবং তাতে দরিদ্ররাও ঈদের আনন্দে সামিল হতে পারেন। তার ভাষায়, "এটাই ইসলাম", অর্থাৎ সহানুভূতি, সমবেদনা ও ভাগ করে নেওয়ার শিক্ষা।

উল্লেখ্য, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ ও সাম্যের চর্চা, যা এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রতিফলিত হলো।

আরএম


মন্তব্য করুন