© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ ছুটিতেও সেবা দিচ্ছে বিএমইউ, বহির্বিভাগ খোলা ৮ ও ১১ জুন

শেয়ার করুন:
ঈদ ছুটিতেও সেবা দিচ্ছে বিএমইউ, বহির্বিভাগ খোলা ৮ ও ১১ জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ০৮ জুন, ২০২৫

<div>বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতে আজ (রোববার) ও ১১ জুন খোলা থাকবে।

এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানিয়েছেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক সদস্য সেবা দিচ্ছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে।

বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এসএম/টিকে  

মন্তব্য করুন