© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘলা আকাশেও শুষ্ক থাকছে রাজধানী, নেই বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন:
আজ মেঘলা আকাশেও শুষ্ক থাকছে রাজধানী, নেই বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ এএম | ০৮ জুন, ২০২৫

<div><div><div>ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অ

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় ২৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এসএম/টিকে 

মন্তব্য করুন