খাদে পড়ল মালবাহী ট্রাক, চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত
১০:৫৮ এএম | ০৮ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। রোববার (৮ জুন) ভোর রাতে ফুলজান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান দেশের একটি গনমাধ্যমকে বলেন, ট্রাকটি চেয়ারম্যান ঘাট থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। ভোরে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়ক থেকে ছিটকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টার দিকে চালককে ট্রাকের কেবিন থেকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নূরন্নবী দেশের একটি গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করি। চালক কেবিনে আটকে পড়েছিলেন। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।
টিকে/টিএ