সোমবার প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর, ভূষিত হবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’

চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময়ে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে তাকে।

সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের ঢাকা ছাড়বেন তিনি।

এর আগে বুধবার (৪ জুন) অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

সচিব বলেন, যুক্তরাজ্য আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসায়িক পার্টনার। রাজনৈতিকভাবেও দেশটি গুরুত্ব বহন করে। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোনো দেশে এটিই প্রথম সফর। তার যে ইতিবাচক ইমেজ আছে, সেটি আরও সমুজ্জ্বল করার জন্য এ সফরটি খুব গুরুত্বপূর্ণ। সফরে তিনি ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

রাজনৈতিকভাবেও দেশটি বাংলাদেশের অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে এই দেশ বড় ভূমিকা রাখে। সফরে তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে ড. ইউনূসের।

বাণিজ্য সম্ভাবনা বাড়াতে সফরে আলোচনা হবে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন বলেন, ব্রেক্সিটের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে। জিএসপি সুবিধা পাওয়ার জন্য এই সফর বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে।

বাণিজ্যে বিশেষ ছাড় রাখার সুবিধার কথা তুলে ধরা হবে। সেই সঙ্গে, শিক্ষা ও বিভিন্ন বিষয়েও সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করা হবে বলে জানান সচিব রুহুল আলম।

উল্লেখ্য আগামী ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা।

এসএম/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026