© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জামায়াতকে এক পকেটে, বিএনপিকে আরেক পকেটে রাখছেন ড. ইউনূস’ : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
‘জামায়াতকে এক পকেটে, বিএনপিকে আরেক পকেটে রাখছেন ড. ইউনূস’ : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ০৮ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবি

প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, তিনি এখন জামায়াতকে এক পকেটে রাখছেন, বিএনপিকে আরেক পকেটে রাখছেন, এনসিপিকে আরেক পকেটে রাখছেন।

সম্প্রতি একটি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।

রনি আরো বলেন, যে সকল ছোট ছোট দল যারা সাধারণত ডিজিএফআই, এনএসআইয়ের পয়সায় সারা জীবন চলতো, তাদের কথামতো গান গাইত, তাদের কথামতো সারিন্দা বাজাতো; সেই সারিন্দা বাজানো পার্টিকে ম্যানেজ করে ফেলেছেন।

এরপরে যারা মোনাজাত পার্টি তাদের ম্যানেজ করে ফেলেছেন, উলুধ্বনি যারা দেয় তাদের ম্যানেজ করে ফেলেছেন, ওয়াজ পার্টিকে ম্যানেজ করে ফেলেছেন।

রনি আরো বলেন, এরপর বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি যে যার পেশা বাদ দিয়ে এখন শুধুমাত্র ইউনূস ভাইয়ের গ্রামীণ ব্যাংক, গ্রামীণফোন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় এসব নিয়েই ব্যস্ত। কী করে সম্ভব? একটা মানুষ এগুলো পারে কীভাবে? ৮৬ বছর বয়সে ১০ মাস ক্ষমতার মধ্যে বিশাল লর্ড বহর নিয়ে দশবার-এগারোবার শুধুমাত্র বিদেশ ভ্রমণ করলেন, এও কী সম্ভব? 

টিকে/টিএ

মন্তব্য করুন