© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

শেয়ার করুন:
খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি
own-reporter-khulna
০৪:১০ পিএম | ২১ জুলাই, ২০১৯

খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে ২৫ জুলাই ৮টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রোববার দুপুরে সমাবেশ বাস্তবায়নের সাংগঠনিক উপ কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে ২৫ জুলাই (বৃহস্পতিবার) খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন